শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী

উচ্চকন্ঠ   05-Feb-2026   67

Photo

এফএনএস: নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বট আইডি দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে। জাসাসের কর্মীদেন গতানুগতিক রাজনীতি করার দরকার নেই। আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে- এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

office@ukantho.com


Photo

পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “আহলান সাহালান মাহে রমজান” এই শ্লোগানে...

Photo

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে...

Photo

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, স্বামী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর খিলগাঁওয়ে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক তরুণীর...

Photo

বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: টুকু

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত