বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহসড়ক অবরোধ

উচ্চকন্ঠ   06-Mar-2025   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্থরা। বৃহস্পতিবার সকালে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সেসময় সড়কের দু’ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানযটের সৃষ্টি। চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। পরে বেলা ১২ টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌছান। ডিপো অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে মিজানুর রহমান মাসুম নামের একজন ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরী কনের। যা থেকে প্রচন্ড কালো ধোয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটে। রান্না করা খাবারের মধ্যে কালো ধুয়ার ময়লা আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মানুষ হাপানি এ্যাজমাসহ নানান ধরণের রোগে আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষের চোঁখের সমস্য হয়েছে। এ সময়ের মধ্যে শিশুসহ এ্যাজমা হাপানিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এলকাবাসি ঠিকাদারের কাছে অনেকবার বলার পরও তিনি তা কানে নেননা। প্রশাসনের কাছে বলেও কোন ফল হয়নি। ফলে উপায় উপান্তর না পেয়ে এলাকার সহ¯্রাধিক মানুষ একত্রিত হয়ে সড়কের উপর পিচের ড্রাম দিয়ে সড়ক অবরোধ করেন। সেসময় মহিলারা ঝাটা মিছিল করেন।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসি ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে তিনি প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কাজটি বন্ধ রাখার নির্দেশ দেন। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

office@ukantho.com


Photo

৩ মাসেও উদ্ধার হয়নি ১০ম শ্রেণীর ছাত্রী নিঝুম

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার...

Photo

বৈরী আবহাওয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবদল নেতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমে...

Photo

ইয়াবা বাকী না দেওয়ায় হত্যা: হত্যাকারী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে...

Photo

দেশের জনগণ পুরোনা সেই রাজনীতি আর চায় না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই রাজনীতির পরিবর্তন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত