মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে দুই টাকায় হাসির ৩২তম আয়োজন

উচ্চকন্ঠ   29-Aug-2026   14

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ঝিনাইদহ প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত মানবিক কর্মসূচি দুই টাকায় হাসির ৩২তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৯০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে সাদা ভাত, গোশত ও ডাল পরিবেশন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রিয়াদ হোসেন, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক মো. সজিব হোসেন, আনিছুর রহমান, মো. জিয়াউর রহমান, মো. মাসুদ পারভেজ, শাহেদ মাহমুদ, মো. আজাদ হোসেন, নাসিম শাহরিয়ার, মো. শাহাবুদ্দিন, মো. রিফাত মাহমুদ ও মো. মাহিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে দুই টাকায় হাসি কর্মসূচি। স্বেচ্ছাসেবী ও দাতাদের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করা হচ্ছে।
আয়োজন শেষে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা...

Photo

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ুমিছিল

এফএনএস: কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার...

Photo

চট্টগ্রামে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

এফএনএস: চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় একজন...

Photo

হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটি?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল নাকি মাদক কারবারিদের নিরাপদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত