রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে গোয়েন্দা সংস্থা: আইজিপি

উচ্চকন্ঠ   12-Jul-2025   42

Photo

এফএনএস: একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে ও নির্বাচিত সরকার করতে গেলে সব দলের সহযোগিতা লাগবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। শনিবার পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুরাণ ঢাকায় সোহাগ হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা দেখে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে। এতে আপনারা বলতে পারেন যে আমরা সফল হয়নি কিন্তু আমরা চেষ্টা করছি অপরাধীদের আইনের আওতায় আনার জন্য। ঘটনা যে বিস্তৃত দেখা যাচ্ছে সেখানে আমরা ৫০ শতাংশ কাজ করতে পারছি। আপনারা কোথায় চ্যালেঞ্জ দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ট্রমাটিক অভিজ্ঞতার পরে আমাদের ফোর্সটা গুছিয়ে তাদের কার্যকর করা... এখানে আমি সন্তুষ্ট না। এক্ষেত্রে রাজনৈতিক বড় দলগুলোর সহযোগিতা চাইবেন কিনা, কেননা এধরনের ঘটনায় তাদের দলের নামগুলো আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবো। সব দলের সহযোগিতা চাই। কোন ধরনের সহযোগিতা চািবেন জানতে চাইলে তিনি বলেন, আমরা যেহেতু নিরপেক্ষ নির্বাচন চাই। সেজন্য আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করবো কারণ একটা গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার যাতে আসতে পারে। আর এটা করতে গেলে সব দলগুলো সহযোগিতা লাগবে। আমরা মুলত তাদের কজটাই করছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রাস্তা খুঁড়ে রেখে উধাও ঠিকাদার: জনভোগান্তি চরমে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী...

Photo

ঝিনাইদহে ভাই হত্যা মামলা ভিন্নখাতে নেওয়া ও জমি বিক্রির পায়তাঁরার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চাঞ্চল্যকর বরুণ কুমার ঘোষের...

Photo

রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস:রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় বালতির...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত