সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   08-Sep-2025   53

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবক রাকিবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসিমহম্মদ আব্দুল বারিক। আসামি রাকিব শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গত রোববার ওই যুবককে একমাত্র আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ওই নারী। ঘটনার পর থেকে আসামিকে ধরতে একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। পরে খবর পেয়ে ওই দিন বিকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি মাঠ থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভুক্তভোগী ওই নারী বাড়িতে একাই বসবাস করেন। এ সুযোগে গত রোববার ভোর ৪টার দিকে আসামি কৌশলে নারীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ডাকচিৎকার শুরু করলে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় রাকিব।

office@ukantho.com


Photo

তারেক রহমান প্রধানমন্ত্রী ও এ্যাড. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের...

Photo

মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

এফএনএস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায়...

Photo

কক্সবাজারে ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস: কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা...

Photo

নড়াইলে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত