শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিনাকুন্ডুর ১০৩ মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান কর্মসূচির উদ্বোধন

উচ্চকন্ঠ   19-Jun-2026   36

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ১০৩টি মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেছে শের আলী ফাউন্ডেশন। গোল্ডেন এগ্রফিট লিমিটেডের অর্থায়নে শুক্রবার (১৯জুন) উপজেলার শীতলী পূর্বপাড়া জামে মসজিদে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এগ্রফিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ জাহিদ হাসান। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজাহান শিপন। এছাড়া উপস্থিত ছিলেন শীতলী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম, হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দবির হোসেন, প্রফেসর দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকার মোট ১০৩টি মসজিদে পর্যায়ক্রমে ডিজিটাল ঘড়ি বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে নামাজের সময়সূচি নির্ধারণ ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মসজিদ কর্তৃপক্ষ শের আলী ফাউন্ডেশন ও গোল্ডেন এগ্রফিট লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ৩ দিনব্যাপী...

Photo

কালীগঞ্জে লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের শ্রদ্ধাঞ্জলী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লায়...

Photo

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এফএনএস: আগামীকাল ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত