সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নাট্য শিল্পির বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা: থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   25-May-2025   60

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক লেখক ও নাট্য শিল্পির বাড়ির গোয়াল ঘর ও খড়ের গাদা পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রাখালগাছী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নাট্য শিল্পি প্রশান্ত হালদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। প্রশান্ত হালদার ঢাকার অনুস্বর নাট্য দলের প্রতিষ্টাতাদের একজন। এ ঘটনায় তিনি শনিবার থানাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর শনিবার ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মন্জুর মোর্শেদ, এডিশনাল পুলিশ সুপার ইমরান হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রঘুনাথপুর গ্রামের নির্মল হালদারের পুত্র নাট্য শিল্পি প্রশান্ত হালদার থানাতে দেওয়া এক লিখিত অভিযোগে জানায়, শত্রæতাবশত ঘটনার দিন মধ্যরাতে কে বা কারা তাদের বাড়ীর পেছনে টিনের চালার নিচে বিচালী ঘরে আগুন দেয়। আগুন পাশের খড়ের গাদা, গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। তিনি আরো জানান, ইতিপূর্বে শত্রæতাবশত একটি দুর্বৃত্তের দল কয়েকবার তাদের বাড়ির ঘরের জানালায় মানুষের মল মুত্র লাগিয়েছিল। তাদের দ্বারাই এই আগুনের ঘটনা ঘটতে পারে।
ওই পরিবারের সদস্যরা জানান, নাট্য কর্মী প্রশান্ত হালদার ও তার বোন শ্রাবনী রাখী ঢাকাতে থাকেন। বাড়ীতে আগুনের খবর পেয়ে তারা বাড়ীতে এসেছেন। তার বাবা কাকারা গ্রামের বাড়িতেই থাকেন। প্রশান্ত হালদার ঢাকার অনুস্বর নাট্য দলে প্রায় চার দশক ধরে যুক্ত আছেন। নাট্যকর ও অভিনেতা হিসাবে ঢাকাতে তার বেশ পরিচিতি আছে।
প্রশান্ত হালদারের বোন শ্রাবনী রাখী গনমাধ্যমকর্মীদের জানিয়েছেন, তার বাবা, কাকা ও ছোট ১ ভাই সহ ছয়জন সদস্য গ্রামের বাড়ীতেই থাকেন। তার ধারনা একটি অসৎ চক্র তাদের পেছনে লেগে শত্রæতা করছে। তারা প্রশাসনের সহযোগিতা চান।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ (তদন্ত) মোফাজ্জেল হক জানান, বাড়ীতে আগুনের ঘটনায় একটি অভিযোগ পত্র দিয়েছেন। সেটি অবহিত হয়ে পুলিশ দূর্বৃত্তদের আটকে জোর চেষ্টা চালাচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছিলেন। ঘটনার সাথে জড়িতেদের সনাক্ত করতে পুলিশকে নির্দ্দেশনা দিয়েছেন।

office@ukantho.com


Photo

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পর্ষদ গঠন স্থগিত

এফএনএস: সব বেসরকারি স্কুল ও কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া...

Photo

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, ˆবৈষম্য...

Photo

আবরার ফাহাদের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা

এফএনএস: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের...

Photo

কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত