বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছরের কারাদন্ড

উচ্চকন্ঠ   20-Jul-2025   84

Photo

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মুঃ শহীদুল আলমকে (৬৭) পৃথক দুই ধারায় ৬ বছরের সশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বিধায় তাকে তিন বছর কারাভোগ করতে হবে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির অপরাধলব্ধ আয় রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্তের আদেশ দেন বিচারক। এছাড়াও এ মামলায় গ্রেপ্তার হয়ে আসামির ইতোপূর্বে জেলহাজতে আটক থাকাকালীন সময় সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ অক্টোবর দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভ‚ইয়া বাদী হয়ে রাজধানীর রমনা থানায় শহীদুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করেন। তিনি সম্পদের তথ্য বিবরণীতে জ্ঞাত আয়বহির্ভূত ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে ২০১৯ সালের ২৫ জুন মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

office@ukantho.com


Photo

সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে...

Photo

মোবারকগঞ্জ চিনিকলে গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহার শীর্ষক দুইব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল প্রশিক্ষণ...

Photo

জুলাই সনদের টেকসই বাস্তবায়নে নতুন সংবিধান প্রয়োজন: এনসিপি

এফএনএস:জুলাই সনদের টেকসই বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত