বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   18-Oct-2025   82

Photo

এফএনএস: রাজধানীর বংশাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. তাজুল ইসলাম হৃদয় (২৯), আব্দুল গাফফার (৩৮), মো. জনি মোড়ল (২৯), মো. আতাউর রহমান (৩৩) ও মো. শাহিন (২৫)। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, দুটি ছুরি, একটি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, ১৭ অক্টোবর রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানার আরমানিটোলা তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়ে পরিকল্পনা করার সময় পাঁচ জন সংঘবদ্ধ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের...

Photo

নির্বাচনি অঙ্গীকার পূরণে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি...

Photo

খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যাকান্ডের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেপ্তার

এফএনএস: জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে খাগড়াছড়ির রামগড়ে পূর্ব...

Photo

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত