সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

উচ্চকন্ঠ   18-May-2026   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার সময় নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)। সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক মজিবর খাঁ সকালে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে যায়। ফ্যান না চলায় তিনি চেক করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায়। পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। একই সাথে স্বামী স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের...

Photo

দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

এফএনএস: আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ...

Photo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

এফএনএস: বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ...

Photo

সিলেটে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত