বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার

উচ্চকন্ঠ   26-May-2025   47

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক যুবকের দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
রুবেল হোসেন পৌর এলাকার শিবনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানায় স্থানীয়রা। তার দোকান থেকে কয়েকটি দেশীয় তৈরি দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করে। রুবেল আত্মগোপনে থাকায় তাকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানায়, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল। ব্যবসার জন্য দোকান ঘরের ডেকোরেশন এর কাজ চলছিল। এদিন সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করে রুবেল। এসময় তার দোকান থেকে ধারালো অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো এবং ককটেল উদ্ধার করে ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। রুবেল হোসেন নামে ওই যুবক ঘটনা স্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা অব্যাহত আছে।

office@ukantho.com


Photo

আ. লীগ নিয়ে নির্বাচন করতে চাইলে রক্তের বন্যা বয়ে যাবে: ওসমান হাদী

এফএনএস: আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা...

Photo

গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পরিবেশক সমাবেশ ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের...

Photo

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

এফএনএস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

Photo

দিনাজপুরে নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার

এফএনএস: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই যুবকের লাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত