বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

উচ্চকন্ঠ   04-Feb-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ জেলা হাসপাতাল ভিত্তিক সফলতা অর্জন-২০২৫ (জাতীয় পর্যায়) এ ৪র্থ স্থান অর্জন করেছে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন উপলক্ষ্যে রবিবার হাসপাতাল কনফারেন্স কক্ষে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান হাসপাতালে কর্মরত বিভিন্ন ইউনিটের ডাক্তার, নার্স ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। এ-সময় তিনি ডাক্তার, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এই অর্জন আপনাদের। এই অর্জন ঝিনাইদহবাসীর। ডাক্তার, নার্স ও কর্মচারী হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবায় আপনাদের অসীম ত্যাগের অনবদ্য প্রতিদান এটি। নারীদের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদেরকে আগামীতে আরও অনুপ্রানিত করবে। আমি আপনাদের সাথে কাজ করতে পেরে সত্যি গর্বিত।"
এ-সময় তিনি আরও বলেন, "ঝিনাইদহ একটি ছোট্ট জেলা হলেও, এখানকার মানুষের জীবনমান ও সক্ষমতা বিবেচনা করে আমি এই হাসপাতালে আধুনিক সকল সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ইতোমধ্যেই হাসপাতালে আইসিইউ ও সিসিইউ সেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। কেবল আইসিইউ কিংবা সিসিইউ এর অভাবে আগামীতে আর কোন রোগীকে রেফার্ড না করার জন্য আমি ও আমার টিম কাজ করে যাচ্ছি।"
এ-সময় হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ তত্ত্বাবধায়কের প্রশংসা করে বলেন,
"স্যার দায়িত্ব গ্রহণের পরে পুরো হাসপাতালে আমূল পরিবর্তন এসেছে। এই অর্জনে আমাদের তত্ত্বাবধায়ক স্যারের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।"
আলোচনা সভা শেষে, গত বছরে যে সমস্ত কর্মচারি ভালো কাজ করেছে তাদের পুরষ্কার স্বরুপ ১০ জনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সুমন বড়ুয়া, ডা. আনোয়ারুল ইসলাম, ডা.মনিরুল ইসলাম, ডা.প্রসেন্জিত কুমার পার্থ, ডা. মোয়াজ্জেম হোসেন ডিপু, ডা. কাউছার হামিদ, ডা. এ এস এম আশরাফুজ্জামান সজিব, ডা. আইভি, ডা.এস এম ফরহাদ প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অংকুরের দ্বি-বার্ষিক কমিটি গঠন; সভাপতি রণক, সম্পাদক জুলিয়াস

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের প্রান্তিক পার্ক...

Photo

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

এফএনএস: সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে...

Photo

জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে: সালাহউদ্দিন আহমদ

এফএনএস: সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে বলে...

Photo

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরি করতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত