বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

উচ্চকন্ঠ   01-Nov-2025   63

Photo

এফএনএস: সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও হারুনের মেয়ে আনিসা (৮)। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ওসমানীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা নিহত হন। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, সিরাপ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি...

Photo

ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার...

Photo

দিঘীতে ভাসছিল কিশোরের লাশ

এফএনএস: পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে মানিক হোসেন...

Photo

ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত