রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে ট্রাক চাপায় এক নারী নিহত

উচ্চকন্ঠ   01-Jan-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহে ট্রাক চাপায় রিনা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রিনা খাতুন সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, রিনা খাতুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিজের মেয়ের বাড়ি সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে শহর থেকে মেয়ে বাড়ি সদর উপজেলার পানামী গ্রামে উদ্যেশে বের হন রিনা খাতুন। পথে গোয়ালপাড়া বাজারে মিষ্টি কিনতে রাস্তা পার হতে গেলে মাগুরাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, রিনা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী মারা গেছেন বলে শুনেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

বাংলার মাটিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: বিন ইয়ামিন মোল্লা

এফএনএস: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন,...

Photo

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রান্নাঘর থেকে সাথী বেগম (২৩) নামে...

Photo

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত