সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখি নেতৃত্ব জরুরি: সেনাপ্রধান

উচ্চকন্ঠ   31-Jul-2025   62

Photo

এফএনএস: জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে গতিশীল ও সংস্কারমুখি নেতৃত্ব গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত অন্তর্দৃষ্টি ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে ক্যাপস্টোন কোর্স একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পরিবর্তনশীল ভূ-রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখছে। তিনি অংশগ্রহণকারী ফেলোদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতিগত অগ্রগতির জন্য সম্মিলিত চিন্তাভাবনা, আন্তঃসংস্থার সহযোগিতা এবং সুপরিকল্পিত নেতৃত্ব অপরিহার্য। কোর্সে অংশগ্রহণকারী ফেলোগণের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক সহযোগিতার মনোভাব তাদের পেশাগত ও জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ মোট ৪৫ জন ফেলো অংশ নেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কন্দ্রেীয় র্সাবজনীন কালীবাড়ি পূজা মন্দরি পরর্দিশনে জলো প্রশাসক ও পুলশি সুপার

প্রবীর বশ্বিাস, নিজস্ব প্রতিবেদক: ঝনিাইদহরে কালীগঞ্জ উপজলোর ঐতহ্যিবাহী...

Photo

নেত্রকোনার খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

এফএনএস: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে নৌকার সঙ্গে সংঘর্ষের...

Photo

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

Photo

হরিণাকুণ্ডুর তিন কবরস্থানে ২৩০টি গাছের চারা রোপণ

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত