শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুণ্ডুর তিন কবরস্থানে ২৩০টি গাছের চারা রোপণ

উচ্চকন্ঠ   10-Oct-2026   22

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া এলাকার তিনটি কবরস্থান প্রাঙ্গণে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ২৩০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর হিঙ্গারপাড়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে বয়ড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হামিদ পারভেজ মিয়া।

‘পবিত্র প্রাঙ্গণ হোক সবুজ-সুশোভিত, প্রকৃতি হোক নির্মল’ প্রতিপাদ্যে হিঙ্গারপাড়া শান্তিনিকেতন পাবলিক কবরস্থান, জামে মসজিদসংলগ্ন কবরস্থান ও মালিতাপাড়া কবরস্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সামাজিক সংগঠন হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং মো. হামিদ পারভেজ মিয়া কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এ উদ্যোগ নেয়।

কর্মসূচির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হামিদ পারভেজ মিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে বাঁচিয়ে বড় করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, কবরস্থান পরিচালনা কমিটির সদস্য ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। আয়োজকেরা জানান, রোপণ করা চারাগুলোর সুরক্ষা ও যথাযথ বৃদ্ধির জন্য নিয়মিত পানি দেওয়া, সার প্রয়োগ ও পরিচর্যার ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ এলাকার সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

office@ukantho.com


Photo

বিশ্বকাপের উন্মাদনায় ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে...

Photo

কালীগঞ্জে ঐতিহ্যবাহী খেজুর গুড়ের কারিগরদের নিয়ে ব্যতিক্রমী সমাবেশ

ষ্টাফ রিপোর্টারঃ খেজুর গুড় ঝিনাইদহ তথা দক্ষিণাঞ্চলের একটি অন্যতম...

Photo

শৈলকুপায় নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঢাকায় নুরুর উপর হামলার প্রতিবাদে...

Photo

জামালপুরে ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এফএনএস: জামালপুরের একটি ভাড়াবাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত