বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫

উচ্চকন্ঠ   30-Aug-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঢাকায় নুরুর উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গণ অধিকার পরিষদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদ শুক্রবার রাত ৯ টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রীজের উপর আসলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনেরে নেতৃত্বে ১০/১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে। এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর বিশেষ...

Photo

নাটোরে ডিসি বাংলোতে পুঁতে রাখা সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট উদ্ধার

এফএনএস: নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর চত্বর থেকে ২০২৪ সালের সংসদ নির্বাচনের...

Photo

সবজি ও ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, বাড়ছে পোকার সংক্রমণ: হুমকিতে জনস্বাস্থ্য

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সবজি ও ফসলে কীটনাশক ব্যবহার...

Photo

কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত