সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   01-May-2025   51

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত। ঢাকা-খুলনা মহাসড়কের ধারে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা-উপজেলার মধ্যবর্তী স্থান আমাদের কালীগঞ্জ শহর। চিনিকল, রেলওয়ে ষ্টেশন, কলেজ-স্কুল, ব্যাংক-বীমা সহ রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। গুরুত্বের দিক দিয়ে এই শহরটি অনেক এগিয়ে। শুধু পিছিয়ে স্বাস্থ্য সেবা। তাই আমাদের দাবি বিশ্বমানের হাসপাতাল ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়ায় স্থাপন করা হোক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাবাসির পক্ষে আলহাজ্ মাহবুবার রহমান।
কালীগঞ্জ শহরের সেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের হল রুমে কালীগঞ্জে বিশ^মানের হাসপাতাল নির্মান সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আলহাজ মাহবুবার রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিটির নেতা মাওলানা আবু তালেব, তবিবুর রহমান মিনি, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, আনোয়ারুল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রাজনৈতিক নেতা মাহবুবুর রহমান মিলন, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, বেজপাড়ার বাসির পক্ষে আলমগীর কবির প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বৃহত্তর বিভাগগুলির একটি খুলনা বিভাগ। আর এই বিভাগের একটি অন্যতম বাণিজ্যিক শহর কালীগঞ্জ। এই শহরে রয়েছে দক্ষিণাঞ্চলের বৃহত ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। আছে মোবারকগঞ্জ রেলওয়ে ষ্টেশন। আরো বেশ কয়েকটি বে-সরকারি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। উপজেলাটি পার্শ্ববর্তী কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, যশোর সহ আরো কয়েকটি জেলার যোগাযোগের মধ্যবর্তী স্থান হিসেবে পরিচিত। ওই সকল জেলাগুলোয় প্রবেশকারীরা এই কালীগঞ্জ শহরের উপর দিয়ে যেয়ে থাকেন।
কিন্তু ৫ টি জেলার মধ্যবর্তী এই উপজেলা শহরে নেই কোনো ভালো চিকিৎসা কেন্দ্র। পার্শ্ববর্তী জেলাগুলোতেও ভালো মানের কোনো হাসপাতাল নেই। এখানকার মানুষগুলোর সামান্য স্বাস্থ্য সেবা নিতেও খুলনা, ফরিদপুর, ঢাকা বা পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয়। এতে সাধারণ মানুষের বিপুল পরিমানে অর্থ নষ্ট হয়। এখানকার হতদরিদ্র মানুষগুলো মোটা টাকা ব্যয় করে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নিতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যান। ভালো মানের হাসপাতালের জন্যে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ কারনে কালীগঞ্জবাসি একটি বিশ্বমানের হাসপাতাল কালীগঞ্জে প্রতিষ্ঠার দাবি জানান তারা। বক্তারা বলেন এই কালীগঞ্জ উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের ধার ঘেষে বেজপাড়া এলাকায় গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১০ একর পরিত্যক্ত জমি রয়েছে। এটি কালীগঞ্জ শহর সংলগ্ন ঝিনাইদহ জেলার মধ্যবর্তী স্থানে। এখানে ব্যক্তি মালিকানার আরো বেশ কিছু জমি রয়েছে। যেখানে এই হাসপাতাল নির্মান ভালো ভাবেই সম্ভব।
সম্মেলনে হাসপাতাল নির্মানের দাবিতে আগামী ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসুচি ঘোষনা করা হয়।

office@ukantho.com


Photo

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে...

Photo

হাদিকে গুলি: মামলায় কেবল ফয়সালের নাম

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় গত...

Photo

নরসিংদীতে ডাকাতদের বাধা দেওয়ায় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দেওয়ায় এক গৃহকর্তাকে কুপিয়ে...

Photo

সাবেক এমপি আনারের গাড়ি কুষ্টিয়ায় আনেন বিএনপির সাবেক নেতা

এফএনএস: কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং থেকে জব্দ বিলাস বহুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত