বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ তথ্য অফিসের আয়োজনে হরিণাকুন্ডুতে নারী সমাবেশ

উচ্চকন্ঠ   13-Feb-2025   55

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: জনগণকে অবহিত ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : সহকারি তথ্য অফিসার জনাব এস, কে ইমাম মেহেদী শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর আলম, প্রধান শিক্ষক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদের সব সময় সচেতন থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে জোর দিতে হবে।
এছাড়া, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাইদ, সহকারি শিক্ষক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ, জনাব তানিয়া তানজির, সহকারি শিক্ষক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ এবং মোঃ নজরুল ইসলাম, সদস্য,দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ নারী সমাবেশ ও মতবিনিময় সভায় দুইশতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর...

Photo

কালীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় মটর শ্রমিক সদস্যের মৃত্যু

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া...

Photo

চট্টগ্রামে পুকুরে মিলল কিশোরের লাশ

এফএনএস:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক...

Photo

নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে সরকার কথা রাখেনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত