শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মসজিদভিত্তিক শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনভাতার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শ্বারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   18-May-2026   53

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে সোমবার সকাল সাড়ে দশটায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান নাহিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে শ্বারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা।
সম্প্রতী সংগঠনটির পক্ষ থেকে পাঠানো শ্বারকলিপিতে বলা হয়, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন ও নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আবেদনে উল্লেখ করা হয়, প্রকল্পটির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রায় ৪১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।
তাদের দাবি, শিক্ষকরা শুধু পাঠদানই নয়, বরং সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তারা সামাজিক সম্প্রতী ও নৈতিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।
আবেদনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ঠ শিক্ষক-কর্মচারীরা এখনও স্বল্প বেতন ও অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছেন। তাই দ্রুত প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে হাজারো পরিবারের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে।
শ্বারকলিপি প্রদান শেষে উপজেলা গেটের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক হাবিবুর রহমান পলাশ, মাওঃ নাজমুল হাসান, সাকাউয়াত হোসেনসহ অন্যান্যরা।

office@ukantho.com


Photo

নড়াইলের নড়াগাতীতে নড়াগাতী মডেল প্রেসক্লাব-এর আত্মপ্রকাশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন: সাইদুর আহ্বায়ক, জীবন সদস্য সচিব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় গঠিত হয়েছে বৈষম্যবিরোধী...

Photo

কালীগঞ্জের আড়পাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাঙালির ঐতিহ্য ও শেকড়ের টানে ঝিনাইদহের...

Photo

মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত