রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের নড়াগাতীতে নড়াগাতী মডেল প্রেসক্লাব-এর আত্মপ্রকাশ

উচ্চকন্ঠ   26-Feb-2026   79

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অধীনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ নামে একটি নতুন সংগঠন।
সম্প্রতি নড়াগাতী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্বাস আসজাদুর রহমান মিঠু ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন— খান মতিয়ার রহমান, বি এম বরকতউল্লাহ, ডাঃ বুলবুল কবীর, সৈয়দ মিজানুর রহমান, সরাফাত হোসেন সবো, চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু ও আলহাজ্ব কোবাদ সিকদার।
একই সঙ্গে মোঃ মনিরুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক এবং মোঃ সোহাগ শেখকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মোল্লা; সদস্য হিসেবে রয়েছেন মোঃ তৈয়েবুর রহমান, আব্দুল কাদের সিকদার ও খান মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের পৃষ্ঠপোষক খান সুমন রানা। উপস্থিত সাংবাদিকরা বলেন, নড়াগাতীতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতেই এই প্রেসক্লাবের আত্মপ্রকাশ।
নতুন এ সংগঠনটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংহতি বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।#

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর...

Photo

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উব্দোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি...

Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত