রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

উচ্চকন্ঠ   07-Jul-2025   54

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়ছে। সোমবার (৭ জুলাই) ভোরের দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। এসময় একনলা রাইফেল, শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয় ।
সেনাবাহিনী সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান পরিচালোনা করা হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র আরো জানায়, পরে উদ্ধারকরা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকূপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

office@ukantho.com


Photo

মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের...

Photo

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

এফএনএস: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া...

Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আধিপত্য বিস্তার...

Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বারকলিপি প্রদান

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ছয় লেন মহাসড়কের উন্নয়ন হোক, এটা আমরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত