রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

উচ্চকন্ঠ   13-Sep-2025   44

Photo

এফএনএস:জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন হয়েছেন।গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ খুনের ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ নিহত রোকেয়া বেগমের (৪৫) স্বামী জহির উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করেছে।জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, তাজপুর গ্রামের দম্পতি জহির উদ্দিন ও রোকেয়া বেগমের মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে গত শুক্রবার দিবাগত রাতে জহির তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাড়িতেই অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি জানাজানির পর জহিরকে তার বাড়ি থেকে আটক করা হয়।পরে নিহত রোকেয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পর এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক...

Photo

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সালিশের নামে চাঁদাবাজির...

Photo

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত