রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জামালপুরে ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   24-Aug-2026   27

Photo

এফএনএস: জামালপুরের একটি ভাড়াবাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসরাত জাহান (৩৪) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের দশ বছর বয়সি একটি মেয়ে ও ছয় বছরের ছেলে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পতি প্রায় একমাস ধরে ওই ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কাওসার শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মুদি দোকান করেন। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিল। শনিবার রাতে কাওসার বাসায় আসার পর ইসরাত জাহানের সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কাওসার তার দুই সন্তানকে পাশের কক্ষে আটকে রেখে ইসরাতকে মারধর করেন। পরে রোববার সকালে কাওসার তার দুই সন্তানকে আটকে রাখা কক্ষের দরজা খুলে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হওয়ায় সময় ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে যায় কাওসার। পরে ওই দুই শিশু তাদের মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্ল্যাটের পাঁচতলার জানালা দিয়ে চিৎকার-চেঁচামেচি করে। স্থানীয়রা চিৎকার শুনে বাড়ির মালিককে বিষয়টি জানালে তারা গিয়ে দেখেন, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক আছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি একটি হত্যাকাণ্ড। শ^াসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে বাংলাদেশ...

Photo

মাত্র ২০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা করেলেন স্বামী

এফএনএস: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামিয়া কলেজ রোডসংলগ্ন...

Photo

নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নারীকে জীবিত উদ্ধার

এফএনএস: ময়মনসিংহে নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নিলুফার ইয়াসমিন...

Photo

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত