প্রিয় ঝিনাইদহ
মহেশপুরের এক ভ্যানচালকের গলা কেটে ভ্যান ছিনতাই
উচ্চকন্ঠ 08-Oct-2025 96
মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: মহেশপুর এক ভ্যান চালকের গলা কেটে ভ্যানটি ছিনতাই এর ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদের বজরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২২) পাখি ভ্যান নিয়ে সাব্দালপুর ভাড়ায় যায় যাত্রীরা সন্ধ্যায় খালিশপুর বাজারে ফিরে আসেব বলে পথের মধ্য চতুরপুর নামক স্থানে যাত্রী সেজে দুইজন প্যাসেঞ্জার এর হাতে ছিনতাই হয়। ওই দুইজন যাত্রী তাকে ভ্যানটি কেড়ে নিয়ে ছুরি দিয়ে গলায় পোছ মেরে রক্তাক্ত জখম করে পাখি ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে উনি চিৎকার করতে থাকে পথচারীরা এগিয়ে আসে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে, বর্তমানে এখন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
office@ukantho.com