প্রিয় ঝিনাইদহ
পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
উচ্চকন্ঠ 18-Feb-2026 56
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “আহলান সাহালান মাহে রমজান” এই শ্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রমাজানের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান জানিয়ে এই বর্ণাঢ্য র্যালি আয়োজন সম্পন্ন করা হয়। মাহে রমাজান উপলক্ষে বুধবার বিকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা শিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর শিবিরের অর্থসম্পাদক আল মামুন।
সেসময় র্যালিতে উপস্থিত বক্তারা, মাহে রমাজানের তাৎপর্য, সংযমের শিক্ষা এবং নৈতিকতাবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা গ্রহণের এক অনন্য সুযোগ।
বক্তারা তরুণ সমাজকে ইসলামী আদর্শ মেনে জীবন পরিচালনার আহ্বান জানান এবং পবিত্র এই মাসে অপসংস্কৃতি ও অশ্লীলতা পরিহার করে ঈমানি চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
office@ukantho.com