মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   22-Dec-2025   119

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আলিফা আক্তার আকলিমা (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আকলিমা ওই এলাকার মো. আলীর মেয়ে। সে দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের পর থেকে আকলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান মেলেনি। সোমবার ভোরে বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় সড়কের এক পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ খবর পেয়ে স্বজনরা আকলিমার লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মুখে আচড়ের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায়...

Photo

স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান-ইলেভেনের দিকে হাঁটছি: মঞ্জু

এফএনএস: রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত...

Photo

যশোরে বিধবা বোনকে কু প্রস্তাবের জেরে ভাই খুন, দুইজন আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের...

Photo

বিরল ভালোবাসার উপাখ্যান মোটরসাইকেল বর-এর জয়যাত্রা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেম, তারুণ্য আর সাহসিকতার এক সম্মিলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত