মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন কালীগঞ্জ একাদশ ও প্লেট চ্যাম্পিয়ন কোটচাদপুর

উচ্চকন্ঠ   19-Jan-2025   46

Photo

জামির হোসেন: ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুনামেন্ট ২০২৫ এর ফাইনালে কালীগঞ্জ ক্রীকেট একাদশ টুনামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবং প্লেট গ্রæপে চ্যাম্পিয়ন হয় কোটচাদপুর ক্রীকেট একাদশ। শনিবার দুপুরে ও বিকালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জ ক্রীকেট ক্লাবের আয়োজনে দুপুর দেড়টায় সরকারী ভূষন স্কুল মাঠে অনুষ্টিত টুনামেন্টের ফাইনাল ম্যাচে কালীগঞ্জ ক্রীকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ঝিনাইদহ ওয়ের ফেয়ার ক্রীকেট একাদশ ২০ ওভার খেলে ৯ ইউকেট হারিয়ে ১৩১ রান করে। বিজয়ী চ্যাম্পিয়ন দল কালীগঞ্জ ক্রীকেট একাদশের অধিনায়ক হাসিব ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হয়।
এর আগে সকালে টুনামেন্টের প্লেট গ্রুপের ফাইনাল ম্যাচে কোটচাদপুর ক্রীকেট একাদশ ২০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ২২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার লয়্যারস ক্রীকেট একাদশ ১৭ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১২৩ রান করে। প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন কোটচাদপুরের ধ্রব সবোচ্চ ৭৮ রান করে। এ টুনামেন্টের দুটি ম্যাচে কালীগঞ্জ একাদশের এবি বাধন সব্বোর্চ ১৭৭ রান করায় ম্যান অব দি সিরিজ বিবেচিত হয়। খেলার আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন, আক্তারুল হক সাগর, আলতাফ হোসেন ও আশিকুর রহমান সোহাগ। ষ্কোরার ছিলেন, কাত্তিক ভট্টাচার্ষ্য ,খায়রুল হোসেন ও পারভেজ মুন্না এবং ধারাভাষ্যে ছিলে জুয়েল রানা ও টিপু।
শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ এ খেলার সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান। এ সময়ে ক্রীড়া সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব লিয়াকত আলী, আসাদুজ্জামান মুকুল, অজিৎ ভট্টাচার্ষ্য ও সাখাওয়াত হোসেন। অনুষ্টানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ফ্যাসিষ্ট আনারের দোসর আব্দুল ওহাবের খুটির জোর কোথায়?: ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা...

Photo

শৈলকুপায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না...

Photo

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার

এফএনএস: ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা,...

Photo

কালীগঞ্জে বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা, ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত