সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Feb-2026   72

Photo

এফএনএস: রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চার জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গৃহকর্মী মোহনার শরীরে পোড়া ক্ষত, সেলাই ও জখমের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে শিশুটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ভুক্তভোগী শিশু মোহনার পিতা মোস্তফা জানান, প্রায় আট মাস আগে উত্তরা ৯ নম্বর সেক্টরে ওই দম্পতির বাসায় মোহনাকে গৃহকর্মী হিসেবে কাজে দিয়েছিলেন। প্রথম কয়েক মাস সব কিছু ঠিক থাকলেও গত শনিবার গৃহকর্ত্রী বীথি ফোন দিয়ে মোহনাকে নিয়ে যেতে বলেন। মোস্তফা মেয়েকে আনতে গেলে বীথি তার সঙ্গে কোনও কথা না বলে কৌশলে একটি সাদা কাগজে সই করিয়ে নেন। মোস্তফা বলেন, রাতে যখন মেয়েকে আমার হাতে তুলে দেওয়া হয়, ওর অবস্থা দেখে আমি আঁতকে উঠি, কেঁদে ফেলি। পুরো শরীরে আগুনের ছ্যাঁকার চিহ্ন, হাতে গভীর কাটা ও সেলাইয়ের দাগ এবং মুখে গুরুতর আঘাত। শিশুটি এখন স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছে না। এই ঘটনায় গত রোববার রাতে ভুক্তভোগীর পিতা মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ বিমানের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং তাদের বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করে। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক উদ্দীন জানান, এজাহার দাখিলের পরপরই মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মিয়া নিশ্চিত করেছেন যে গ্রেপ্তারকৃত শফিকুর রহমান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি হিসেবে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। মোহনার বাবা বলেন, আমি একজন অসহায় বাবা। আমার মেয়ের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। আর কোনও শিশুর সঙ্গে এমন ঘটনা যেন না ঘটে।

office@ukantho.com


Photo

ভূমিকম্পে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে নিহতদের...

Photo

ভুল সংবাদ প্রকাশ করলেই আইনি ব্যবস্থা: আজাদ মজুমদার

এফএনএস: এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলেই সরকার...

Photo

স্কুলছাত্রীকে হত্যায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

এফএনএস: নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাবেক...

Photo

মেয়েদের কাবাডিতে আবারো উপজেলা চ্যাম্পিয়ান জালালপুর মাধ্যমিক বিদ্যালয়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ৫২ তম গৃষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত