রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নব-গঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

উচ্চকন্ঠ   16-May-2026   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি থেকে পদত্যাগ করেছে ৩ নেতা। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ শেষে তারা সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন। তারা হলেন-জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নব-গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।
এর আগে শনিবার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, শিমুল, সিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে আসলেও সম্প্রতি ঘোষিত ছাত্রদলের কমিটিতে নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে তাদেরও যোগ্য পদ দেওয়া হয়নি। তাই সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি করার আহ্বান জানান তারা।
বিক্ষোভ শেষে নব-গঠিত কমিটির নেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাইদুর রহমান শাহেদ পদত্যাগ করেন।

office@ukantho.com


Photo

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ৮ দল

এফএনএস: সরকারের তিন উপদেষ্টার মিসগাইডিং ভ‚মিকার কারণেই লেভেল প্লেয়িং...

Photo

সরকারের ১৮০ দিনের কর্মসূচি: জ্বালানিতে সর্বোচ্চ মনোযোগের তাগিদ

এফএনএস: নতুন সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে এনার্জি বা জ্বালানিকে সর্বোচ্চ...

Photo

ঝিনাইদহে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে একটি বহুতল ভবনে...

Photo

কিশোর গ্যাংয়ের হোতাকে কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

এফএনএস: ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত