রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষকদল নেতার মৃত্যুর হয়েছে পারিবারিক বিরোধে: সংবাদ সম্মেলনে জামায়াত

উচ্চকন্ঠ   26-Mar-2026   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে সংঘর্ষের সময় নিহত কৃষকদল নেতার মৃত্যু হয়েছে পারিবারিক বিরোধে। এই ঘটনার সাথে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই।
বৃহস্পতিবার বিকালে হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আমির বাবুল হোসাইন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি আব্দুল আউয়াল, সহ সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, জামাত নেতা ছগির আহমেদ, ইদ্রিস আলী, শফিউদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি কামরুল হাসান ও শামীম মিয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে কৃষক দল নেতা আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এ ঘটনার সঙ্গে জামাতের কোন সংশ্লিষ্টতা নেই। কিন্তু বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজনৈতিক রং মাখিয়ে কিছু নিরীহ মানুষের বাড়ি ঘর ভাংচুর এবং অগ্নি সংযোগ করেছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয় এই ঘটনাটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের ফল। এটি কোনভাবেই রাজনৈতিক ঘটনা নয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে এ ঘটনার কোন সাংগঠনিক নীতিগত বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
বিএনপি এই ঘটনার রাজনৈতিক রং মাখিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। যদি রাজনৈতিকভাবে কোন নিরীহ ব্যক্তির বাড়ি ঘরে আগুন হামলা বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় তবে দল হিসেবে জামায়াত রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা আমির বাবুল হোসাইন বলেন, যেহেতু এটা সামাজিক এবং পারিবারিক বিরোধ সেহেতু সামাজিক দলের সঙ্গে বসে এটা নিষ্পত্তি করা প্রয়োজন।
পরিশেষে নিহত কৃষকদল নেতার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের শহীদ সদর উদ্দিন প্রাইমারি স্কুল মাঠে নামাজের জানাজার শেষে নিহত কৃষক দল নেতা আবুল কাশেমকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতি এডভোকেট এমএমজিদ, কাপাসহাঁটিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি চান মিয়া, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ধর্ম অবমাননা: নর্থ সাউথের অপূর্ব কারাগারে

এফএনএস: কোরআন অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ...

Photo

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি ভুল: প্রেস সচিব

এফএনএস: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া অন্তর্বর্তী সরকারের...

Photo

কালীগঞ্জে সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় সভা

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার কালীগঞ্জ...

Photo

ঝিনাইদহে সামাজিক সংগঠনের মত বিনিময় সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: "আমরা বহু তবু সবাই এক"এই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত