সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

নড়াইলে এক বিষয়ে পরিক্ষা দিয়ে অন্য বিষয়ে অকৃতকার্য

উচ্চকন্ঠ   14-Jul-2025   62

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সে আগের বছরে অকৃতকার্য হওয়া একটি বিষয়ের পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে; কিন্তু আগের বছর পাস করা একটি বিষয়ে এবার ফেল করেছে।
ওই শিক্ষার্থীর নাম রোমান মোল্যা। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইলেকট্রিক ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
বিদ্যালয় ও ওই শিক্ষার্থী সূত্রে জানা গেছে, রোমান মোল্যা ২০২১-২২ শিক্ষাবর্ষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখায় ইলেকট্রিক্যাল ট্রেডে নবম শ্রেণিতে ভর্তি হয়। ২০২৩ সালে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সব বিষয়ে উত্তীর্ণ হলেও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে ফেল করে। পরের বছর, ২০২৪ সালে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। তবে সেবারও পাস করতে পারেনি। এরপর ২০২৫ সালে রোমান আবারও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষা দেয়। এবার সে ওই বিষয়ে পাস করেছে; পেয়েছে এ মাইনাস (A-) গ্রেড। কিন্তু এবার বিপত্তি ঘটে অন্য এক বিষয়ে। ফলাফলের তালিকায় দেখা যায়, সে কৃষিশিক্ষা বিষয়ে ফেল করেছে। অথচ আগের দুবারের ফলাফলে ওই বিষয়ে সে পাস করেছিল। এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেও বোর্ড রোমানের সামগ্রিক ফলাফল প্রকাশ করেছে ‘পাস’ হিসেবে, যেখানে তার জিপিএ দেখানো হয়েছে ৪ দশমিক ১৪।
রোমান মোল্যা বলে, ‘কৃষিশিক্ষা বিষয়ে আমাকে ফেল দেখানো হচ্ছে। আমি তো এ বছর কৃষিশিক্ষা পরীক্ষা দিইনি। আর এর আগে দুবারের রেজাল্টে কৃষিশিক্ষায় পাস ছিল। প্রথমে রেজাল্ট শিট দেখে কিছু বুঝতে পারিনি। পরে এ ব্যাপারটি দেখতে পাই। মানসিকভাবে চাপে আছি। স্যারদের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি না।’
এ বিষয়ে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, ‘ফলাফলে এমনটি হওয়ার কথা নয়। তবে ধারণা করছি, এটা দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল...

Photo

দুই কেজি মাথার ভারে চাপা পড়েছে দুই বছরের মাইমুনার বেঁচে থাকার স্বপ্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২...

Photo

মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি: বাঘাডাঙ্গায় যুবকদের মাঝে ফুটবল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি এই...

Photo

জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

এফএনএস: ‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে’,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত