মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আদেশ

উচ্চকন্ঠ   10-Feb-2025   54

Photo

এফএনএস: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। কমিশনের অনুমোদনক্রমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আদালত থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার মামলা করে দুদক। মামলায় বেনজীর পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ ও ৩ এপ্রিল বনের জমিতে বেনজীরের রিসোর্ট শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপর কয়েক দফায় বেনজীরের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়।

office@ukantho.com


Photo

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের...

Photo

যশোরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদন্ড

এফএনএস: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

Photo

ঝিনাইদহের পুলিশের উপ-পরিদর্শক মিরাজুল হত্যা মামলায় চার জনকে মৃত্যুদন্ড ও চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের...

Photo

টিপকান্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা

এফএনএস: তিন বছর আগের রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকান্ডের ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত