রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

উচ্চকন্ঠ   18-Jan-2026   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্নু মোল্লা (৪০) উপজেলার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা রাতে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে ঘুরাঘুরি করছিলো। রাত ৩ টার দিকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা রাস্তার পাশের তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, ধারনা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় মন্নু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

এফএনএস: ‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে’,...

Photo

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের...

Photo

হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ

এফএনএস: নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত বছরের সেই শিশুটিকে হত্যার আগে...

Photo

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত