রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

উচ্চকন্ঠ   21-Sep-2025   66

Photo

এফএনএস: স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে চুয়াডাঙ্গায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে আসামিকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিল এক স্কুলছাত্রী। এসময় বিয়ের প্রলোভনে তাকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খাইরুল। পরে রাত ১টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় একটি বাঁশবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে খাইরুল। পরে তাকে বাড়িতে পাঠানোর সময় বিষয়টি কাউকে জানালে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ঘটনার পরদিন স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি খাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ও টাকা গ্রাহকদের কাছে হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম...

Photo

মব সামলানোয় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

এফএনএস: রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু...

Photo

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’...

Photo

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

এফএনএস: যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত