সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ

উচ্চকন্ঠ   06-Feb-2026   57

Photo

এফএনএস: ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ সেদিন ভোট চুরি করার চেষ্টা করলে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে- তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। শুক্রবার সকালে ঢাকার সাভারের পৌর এলাকা শাহীবাগ এলাকায় মাতৃবাগান জামে মসজিদ সংলগ্ন মাঠে ১১ দলীয় জোটের এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, সেই দলের নেতা যখন দেশে এসে নামলেন, তিনি বললেন তার একটি প্ল্যান আছে। আমরা সাধুবাদ জানিয়েছি। প্ল্যান থাকলে শেয়ার করুন, আমরা চাই বাংলাদেশে পরিবর্তন হোক। আমরা সম্প্রীতির রাজনীতিই করতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, তিনি কোথায় চিনিকল আছে, কোথায় নেই; কোথায় ইপিজেড আছে, কোথায় নেই; কোনটা বাণিজ্যিক রাজধানী, কোনটা কী হবে; কোথায় সয়াবিন চাষ হয়, কোথায় ভুট্টা চাষ বেশি হয়— তিনি কিছুই জানেন না। যার দেশ সম্পর্কে কোনও ধারণা নেই, যিনি ১৬-১৭ বছর বিদেশে ছিলেন, যিনি জনগণ থেকে বিচ্ছিন্ন- তার দেশ নিয়ে কী প্ল্যান আছে তা জনগণ অলরেডি বুঝে গেছে। ১১ দলীয় জোটের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ১১ দলীয় জোট— এটা একটা জোটের সরকার হবে। যেখানে নানামুখী মানুষ রয়েছে, নানা মতের মানুষ রয়েছে। এবং দেশ-বিদেশ থেকে আরও অভিজ্ঞ মানুষকে এনে এই সরকার পরিচালনা করা হবে। আমরা দেশের অভিজ্ঞ এক্সপার্ট মানুষদের নিয়ে ইশতেহার তৈরি করেছি। এনসিপি ইশতেহার তৈরি করেছে, জামায়াতে ইসলামি ইশতেহার তৈরি করেছে। আমরা সব ইশতেহার সমন্বয় করে বাংলাদেশের সামনের সরকার পরিচালনা করবো। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, সংস্কার, ইনসাফ। ৫ আগস্টের পরে নতুন কোনও জালেমের আবির্ভাব দেশের মানুষ দেখতে চায় না। সংসদে যদি আবারও ঋণখেলাপিরা যায়, যাদের বিদেশি নাগরিকত্ব আছে তারা যদি সংসদে যায়, তাহলে দেশের কোনও পরিবর্তন হবে না। সমাবেশে শরিফ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা- অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা বলেও উল্লেখ করেন নাহিদ। সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান

এফএনএস: আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য...

Photo

সেফ এক্সিটের বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে...

Photo

শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ...

Photo

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আদালতে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

এফএনএস: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত