রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পিচ্ছিল সড়কে অসংখ্য দূর্ঘটনায় আহত ২৫: এগিয়ে আসেনি প্রশাসন, ফিরে গেল ফায়ার সার্ভিসও

উচ্চকন্ঠ   07-Jun-2026   36

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ইউএনও বললেন, যিনি সড়কে মাটি ফেলে কাদা সৃষ্টি করেছেন তাকে দিয়েই ওই মাটি কাদা পরিষ্কার করাতে হবে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়েই বা কি করবে। এখন সড়কের ওই কাঁদাতে চলাচলকারী যানবাহন পড়ে শত মানুষের বিপদ ঘটলেও তার কিছুই করার নেই। শনিবার দুপুরে কালীগঞ্জ - কোলা সড়কে বৃষ্টির পানিতে মাটি কাদার পিচ্ছিলে একের পর এক দুর্ঘটনায় আহত বিপদগ্রস্তদের প্রতিকারের উত্তরে ঝিনাইদহের কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ ওই কথা বলেন। তিনি সড়কে মাটি ফেলা ব্যাক্তির ব্যবস্থা নিতে তার নাম্বার সংগ্রহে সহযোগিতাও চান। এদিকে পরবর্তীতে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গেলেও তারাও উর্ধতন কর্তাদের অনুমতির দোহায় দিয়ে কোন ব্যবস্থা না নিয়েই ফিরে যান। তবে, এমন বিপদ মুহুর্ত্বে ইউএনও ও ফায়ার সার্ভিস কোন সহযোগিতা না করে এড়িয়ে গেলেও সেখানে দুর্ঘটনা রোধে সড়কে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীগন। মানবিক এ কাজে সাধারণ মানুষ গণমাধ্যম কর্মীদের বেশ প্রশংসা করেছেন। পরে বিকালে সড়কের দূরদশা ও দূর্ঘটনার খবর জেনে জামায়াতের এমপি মাওঃ আবু তালিব এবং উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদের কর্মীরা এগিয়ে এসে কাদা অপসারনের ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী আরিফ মোল্লা জানায়, শনিবার দুপুর দুই টার দিকে কোলা সড়কের খ্রিষ্টান মিশনের সম্মুখে সড়কে কাদা পিচ্ছিলে একের পর এক যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছিল । এমন খবর পেয়ে তিনিসহ কয়েকজন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান প্রায় ৫০০ মিটার পাকা সড়কের উপরে পড়ে থাকা মাটি বৃষ্টিতে ডিজে পিচ্ছিল কাদায় পরিণত হয়েছে। এ সময়ে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, ইজিবাইক সকল যানবাহন ওই স্থানে এসেই দুর্ঘটনায় পতিত হচ্ছে। এক ঘন্টার ব্যবধানে প্রায় ১৫ টি যানবাহন দূর্ঘটনায পড়ে চালকসহ ২৫/৩০ জন কমবেশি আহত হয়।
দূর্ঘটনা কবলিত ভূক্তভোগী উপজেলার গোপালপুর গ্রামের জনি জানান, তার বাড়িতে ঢাকা থেকে জীবন চৌধুরী ও সজিব বিশ্বাস নামে দুই জন মেহমান এসেছিল। দুপুরে তারা বাড়িতে ফিরতে মটরসাইকেল যোগে শহরের বাসষ্টান্ডে যাচ্ছিল। পথে ওই স্থানে কাদা পিচ্ছিলে দূঘটনায় পড়ে আহত হয়। তাদের মত একাধিক যানবাহন দূর্ঘটনায় পতিত হয়েছে।
গনমাধ্যমকর্মীরা আরো জানায়, গেল রাতে মাটি টানা গাড়ী রাস্তার পাশে একটি গর্ত ভরাট করেছিল। সেই ট্রাকের মাটি রাস্তাতে পড়ে জমা হয়ে ছিল। শনিবার দুপুর ১ টার দিকে বৃষ্টির পর পরই দূর্ঘটনা ঘটতে থাকে। এমন অবস্থায় তারা উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে সড়কের কাদা অপসারনে অনুরোধ করলেও কেউই সহযোগিতা করেননি। পরে মানবিক কারনে সাংবাদিকগন পথচারীদের দূর্ঘটনা থেকে রক্ষায় নিজেরা দাড়িয়ে থেকে সেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।
বিকালে সেচ্ছাশ্রমে সড়কের কাদা অপসারন ও পরিস্কার করতে আসা জামায়াতের এমপির পি এস ফিরোজ হোসেন জানান, সড়কে দূরদশার চিত্র দেখে তারা উপজেলা প্রশাসন সহ ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করেছিলেন। কিন্তু তারা তাদের উর্ধতন কর্তাদের অজুহাত দেখিয়ে আসেননি। তাই, পরে বিষয়টি নিয়ে তারা স্থানীয় এমপি মহোদ্বয়ের সাথে কথা বলেন। এমপির তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে কাদা অপসারনের মানবিক ওই কাজটি করার নির্দ্দেশনা দিলে তারা সড়ক পরিস্কারে নামেন।

office@ukantho.com


Photo

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

Photo

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে চার সেনাসদস্য আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর...

Photo

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জাল জব্ধ করে জনসম্মুখে বিনষ্ট করলেন মৎস্য কর্মকর্তা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০...

Photo

মহেশপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দিনব্যাপি রনি-র গনসংযোগ

মহেশপুর সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত