সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে রাতের আধারে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ

উচ্চকন্ঠ   05-Mar-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য’র পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানায়, আড়পাড়া গ্রামের ৪৯ দাগে পৈত্রিক সুত্রে পাওয়া ৪৭ শতক জমির মালিক মৃত শেখ মোহাম্মদ সিদ্দিকের উত্তরসুরীরা। পরিবারটি অসহায় হওয়ায় ওই জমি পরিত্যক্ত ছিলো। সম্প্রতি সেখানে দোকানঘর নির্মাণ করতে গেলে তাতে বাঁধা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা। উচ্চ আদালত থেকে পক্ষে রায় পেয়ে সম্প্রতি দোকানঘর নির্মাণ করেছে শেখ মোহাম্মদ সিদ্দিকের পরিবারের লোকজন। কিন্তু বৃহস্পতিবার ভোররাতে শামীম আরার দেবরসহ তার লোকজন দোকানগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে।
ভুক্তভোগী রহিমা খাতুন বলেন, আমার বাবা মারা যাওয়ার পর আমাদের টাকা না থাকার কারণে ওই জমিতে কিছুই করতে পারিনি। এখন করতে গেলে এমপির বউ বলছে জমি নাকি উনাদের। আমাদের জমি আমরা কাউকে বিক্রি করিনি বা দানও করিনি। উনাদের হলো কি করে।
ভুক্তভোগী আকলিমার ছেলে আসলাম খান অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় তারা ক্ষমতার বলে জাল দলিল করে আমাদের জমি লিখে নিয়েছে। এখন আমরা উচ্চ আদালত থেকে রায়ও পেয়েছি। ঘর করতে গেলে তারা এমন করে ভেঙে দিলো। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা বলেন, ঘর ভেঙেছি এমন মিথ্যা কথা। আমরা ওসব করতে যাব কেন। আর ওই জমি আমাদের।
ঘর ভাংচুরের ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

এফএনএস: চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় একজন...

Photo

নড়াইলে গাড়িতে মিললো ৮ লাখ টাকার মাদক, আটক ২

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের...

Photo

নড়াইলে আ’লীগের ৫ নেতা গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কার্যক্রম স্থগিত থাকা নড়াইল...

Photo

কালীগঞ্জে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ, যুবক আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবন করে জনসাধারণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত