বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরের তালশার গ্রামে স্বপ্নছোঁয়ার সংবর্ধনা অনুষ্ঠান

উচ্চকন্ঠ   13-Sep-2025   51

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার পশ্চিম পাড়ায় স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ২০২৫ বিকেল ৩:৩০ মিনিট এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল ওয়াহেদ বিশ্বাস (বাদল) ও মোঃ তাজমুল হক পিয়াস।
প্রধান অতিথি আলহাজ্ব মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠন শুধু একটি সংগঠন নয় এটি একটি পরিবারের মতো কাজ করছে। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এবং তরুণদের মেধা বিকাশে এই সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন একদিন এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করবে।
এসময় সংগঠনের সহ-সভাপতি হাফেজ মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তামিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গজল, রচনা প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত ও তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। শেষে দেশ-বিদেশ থেকে অনুষ্ঠান সফল করতে অর্থ দিয়ে সহযোগিতা করা সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

office@ukantho.com


Photo

নির্ধারিত টাইমলাইনে নির্বাচন হতেই হবে: সালাহউদ্দিন আহমেদ

এফএনএস: ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেট...

Photo

কালীগঞ্জে ছাগল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, চোরাই খাসি উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে চোরাই...

Photo

টিকটকে পরিচয়ে পরকিয়া, মহেশপুরে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী ও এক যুবক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সামাজিক...

Photo

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত