রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মরুভূমির ফল রকমেলন(সাম্মাম) এর বাম্পার ফলন

উচ্চকন্ঠ   16-May-2025   64

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনিধ: চুয়াডাঙ্গার জেলা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মাঠে তরুণ সফল উদ্দোক্তা কৃষক মো: হাবিবুর রহমানের রক মেলন( সাম্মাম) ফলের চাষ করে বাম্পার ফলন পেয়েছে।বাগান আকস্মিক পরিদর্শন করলেন বৃহস্পতিবার (১৫/০৫/২৫ ইং) দুপুর ১২.১০ ঘটিকায় জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মো: জহিরুল ইসলাম ও সুযোগ্য জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আল আমিন মহোদয়। পরিদর্শনে এসে জেলা প্রশাসক মহোদয় ভিন্নধর্মী এ ধরণের বাগান দেখে অনেক অভিভূত হন এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় বানিজ্যিকভাবে বেশ লাভজনক এ আবাদের জন্য উক্ত কৃষকের আরো উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: শাহ আলম, মো: দেলোয়ার হোসেন, মো: ইয়াছিন আলী, মো: আমানুর রহমান, উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষক জনাব মো: উমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান এর এমন ভিন্নধর্মী চাষ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং নতুন নতুন উদ্দোক্তা তৈরি হচ্ছে।

office@ukantho.com


Photo

জলাবদ্ধ মাঠ সংস্কার ও ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতে স্বেচ্ছাশ্রম: মহারাজপুরে প্রশংসিত উদ্যোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর...

Photo

ব্যানার টানানোর পর ময়মনসিংহে আ.লীগ কার্যালয়ে ভাঙচুর, আগুন

এফএনএস: ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয়...

Photo

সংঘবদ্ধ ধর্ষণে কিশোরীর মৃত্যু, আটক ২

উচ্চকন্ঠ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত