বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   12-Nov-2025   69

Photo

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার দামোদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ার হোসেন মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছে। নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ দেশে কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। জনগণ আজ পরিবর্তন চায়— সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

office@ukantho.com


Photo

হাসিনা আমলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী...

Photo

১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ হচ্ছে...

Photo

আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না: দুদু

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্যদলগুলো পাত্তা পাবে...

Photo

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন হবে না: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৬...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত