রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   27-Sep-2025   44

Photo

এফএনএস:খুলনায় পরিত্যক্ত এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩৭) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহানগরীর ট্যাংক রোডের একটি বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ট্যাংক রোডের এই বাড়ি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল। এই বাড়ি নিয়ে খুলনা সদর থানায় মামলাও করা আছে। এটা আমাদের বাবার বাড়ি। কিন্তু তারা আমাদের এ বাড়িতে আসতে দেয় না। সবুজ প্রায়ই আসতো এই বাড়িতে। বেশিরভাগ সময় চাচা ও চাচাতো ভাইরা তাকে মারধর করত। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি আত্মহত্যা বা অন্যকিছু।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

ঋণের চাপে নারীর আত্মহত্যা

এফএনএস: রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় আজিমুন্নেসা (৫০) নামে...

Photo

মেসে ঝুলন্ত ছিল জবি ছাত্রীর নিথর মরদেহ!

এফএনএস: রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা...

Photo

সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

এফএনএস: কয়েকজন বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত