সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় পুলিশের সামনে দু পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৪ জন আহত

উচ্চকন্ঠ   04-May-2025   58

Photo

এফএনএস: খুলনায় পুলিশের সামনেই সংঘাতে জড়িয়েছে স্থানীয় দুটি পক্ষ। এ সময় আব্দুল আজিজ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও কুপিয়ে জখম করা হয়েছে আরও তিনজনকে। এর মধ্যে গুলিবিদ্ধ আজিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাগমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে বাগমারা এলাকায় শিরিনা স্টোর নামে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার হয়। এর জেরে দুপুরে রানা এবং মাহাবুবুর রহমান মাহুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। কুপিয়ে জখম করা হয়েছে সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও নজরুল ইসলামকে। এছাড়া লাঠির আঘাতে নিলুফা বেগম নামে এক নারীও আহত হয়েছেন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। প্রথমে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। পরে এলাকার মানুষ নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

৮নং মালিয়াট ইউনিয়নের বাজেট পরবর্তী আলোচনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট...

Photo

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া...

Photo

মাদারীপুরে মা-শিশুকে হত্যা: ৫ দিন পর মিলল শিশুর লাশ

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূ শম্পা আক্তারকে (২৮) হত্যা এবং...

Photo

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত