সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল: দুদু

উচ্চকন্ঠ   25-Sep-2025   54

Photo

এফএনএস:আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন, বাংলাদেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দেবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশ-বিদেশে করা ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুদু বলেন, আওয়ামী লীগ একটি অসভ্য ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। মুখে এক কথা বলে, কাজে আরেকটি করে। স্বাধীনতার পর দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেন এবং তার আমলে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মী নিহত হন। দুর্ভিক্ষের মধ্য দিয়ে লাখ লাখ মানুষ প্রাণ হারান। বাকশাল গঠন করে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতা চালাচ্ছেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সীমাহীন লুটপাট করেছেন, যা বিশ্বে নজিরবিহীন। বিরোধীমত দমন করতে গণহত্যা ও গুম চালিয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম আজও ফিরে আসেননি। আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র বানিয়ে মানুষ হত্যা করা হয়েছে বা বছরের পর বছর আটক রাখা হয়েছে। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। নির্বাচন অবশ্যই ফেব্রæয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে হবে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আজাহারুল ইসলাম, সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে রোপা আমন মৌসুমের...

Photo

কালীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

শেখ হাসিনাসহ দন্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

এফএনএস: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে দন্ডিত আসামিদের বক্তব্য...

Photo

ঝিনাইদহে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত