শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   15-Dec-2025   63

Photo

এফএনএস: অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজ আমরা এখানে একটি বার্তা দেওয়ার জন্য সমবেত হয়েছি। সেটা হলো, বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়, তরুণরা ততবার নেমে আসে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। জুলাই বিপ্লবীদের টার্গেট করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিজয় দিবস। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস আমাদের পর্যালোচনা করতে হয়। ১৬ ডিসেম্বরে আমরা যেমন বিজয় পেয়েছি, একই সঙ্গে আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই প্রতিরোধের যাত্রা আমাদের আজও অব্যাহত রাখতে হচ্ছে। আগামীকাল আমরা সারা দেশের রাস্তায় রাস্তায় প্রতিরোধের যাত্রা শুরু করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আমরা ঐক্যবদ্ধ হব। তিনি আরও বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরেও তারা আগের মতো দেশের রাজনীতির ওপর হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে, তবে সে ভাবনাটা ভুল। আর ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, তারপর তার এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তার অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কি না, সে প্রশ্ন রেখে গেলাম। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

এফএনএস:সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায়...

Photo

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা ঠিক হয়েছে: ফারুক

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে...

Photo

ঢাকা-১১ আসনজুড়ে ভয়ের পরিবেশ, মানা হচ্ছে না আচরণবিধিও: নাহিদ

এফএনএস:ঢাকা-১১ আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচনি আচরণবিধি...

Photo

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

এফএনএস: অন্তর্র্বতী সরকারের গঠন করা ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত