বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

উচ্চকন্ঠ   16-Apr-2025   55

Photo

এফএনএস: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সাত নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোর্য়াদার, হাফিজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু এবং সাবেক সদস্য সেলিফ আল আকবর শশী। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব নেতাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও কর্ণপাত না করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের অন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বহিষ্কৃত এসব নেতাদের কোনো অপরাধের দায়িত্ব সংগঠন নেবে না।

office@ukantho.com


Photo

মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...

Photo

বাগেরহাটে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

এফএনএস:বাগেরহাটের মোংলায় তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন...

Photo

বিডিআর হত্যাকান্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি

এফএনএস: বিডিআর হত্যাকান্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত