রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি, ১৮ দোকান ও তিন গোডাউন

উচ্চকন্ঠ   04-Apr-2025   41

Photo

এফএনএস: মাদারীপুরে আগুনে পুড়েছে ১৮ দোকান, দুই বাড়ি ও তিন গোডাউন। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় মিজানুর রহমানের মালিকানাধীন বাড়ি ও ১৫ দোকান ও শহিদ খানের বাড়ি ও তার মালিকানাধীন তিন দোকান (হার্ডওয়ার) ও তিন গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই প্ুেড় ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিকসের ১৮টি দোকান। এ সময় দুটি বাড়ি, তিনটি গোডাউন ও ১৮টি দোকান পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। কসমেটিকস ব্যবসায়ী মুন্সী ভ্যারাইটিজ কর্নারের মালিক মোহাম্মদ সুমন বলেন, আমার দোকানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাল ছিল। আমি ঈদের জন্য মাল কিনেছিলাম। কিন্তু সব বিক্রি করতে পারিনি। আমার অনেক ঋণ রয়েছে। আমি যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি, তার জন্য সরকারের কাছে সহযোগিতা দাবি করছি। ব্যাগ ব্যবসায়ী ‘চায়না ব্রাদার্সের’ মালিক জুয়েল হোসেন বলেন, আমার দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমি এমনিতেই ঋণগ্রস্ত। আগুনে পুড়ে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আমার আর ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই। সরকারের কাছে দাবি জানাই, যেন আমার পাশে থাকে। স্থানীয়দের দাবি, বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগামীতে যেন এ ধরনের ক্ষয়ক্ষতি না হয় এ জন্য এ এলাকায় একটি ফায়ার স্টেশন করার দাবি করেন তারা।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

এফএনএস: গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল...

Photo

টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে গার্মেন্টস কর্মী...

Photo

যৌন হয়রানির অভিযোগ, জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা

এফএনএস: ইউটিউবে এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির...

Photo

এবার দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র আন্দোলন: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লিখে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত