মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্টিত

উচ্চকন্ঠ   30-Jul-2025   44

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
সভায় উপস্থিত সার ও বীজ ডিলারদের উদ্দেশ্যে ইউএনও বলেন, সরকারী নির্দ্দেশনা মোতাবেক আপনারা নায্যমূল্যে সার বিক্রয় করবেন। এ উপজেলাতে সার সংকট নেই। স্ব, স্ব ইউনিয়নে নিযুক্ত ডিলারগন তাদের নির্ধারিত স্থানে থেকেই স্বচ্ছতার মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি করবেন। তিনি বলেন, সার বিক্রিতে কেউ কোন অনিয়ম বা সরকারী নিতিমালা লংঘন করলে তার বিরুদ্ধে মনিটরিং কমিটি ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে। সেই সাথেই বাফার সার গোডাউনে জমাট বাঁধা সার এবং লোড আনলোডসহ সকল অনিয়মের সমাধান করা হবে বলেও জানান তিনি।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, ডিজিএম পল্লী বিদুৎ. কালীগঞ্জ উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার ও বীজ ব্যবসায়ী আবু জাফর প্রমুখ। সভায় বিসিআইসি ও বিএডিসি নিযুক্ত সার ও বীজ বিক্রয়কারী ডিলার ও সাব ডিলারগন অংশ নেন।

office@ukantho.com


Photo

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে...

Photo

মুন্সীগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক

এফএনএস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামক দ্বিতীয় শ্রেণির এক...

Photo

সাংবাদিককে কুপিয়ে জখম, হাতের রগ-কবজি বিচ্ছিন্ন

এফএনএস: বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি...

Photo

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন: জুলাই শহীদ স্মৃতি বৃত্তি চালু

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত