মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্ৰেফতার

উচ্চকন্ঠ   19-Feb-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে (১৮ জানুয়ারি) সদর উপ জেলার কালা লক্ষ্মীপুর নামক স্থানে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস।
আটকরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শরিফুল বিশ্বাসের ছেলে হোসেন মনির।
ঝিনাইদাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় ৪৪ টি প্যাকেটের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
আটক দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকাভুক্ত করে থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

গণমাধ্যমে প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরীভিত্তিতে কেনা হল ৫০ টি ভ্যাকসিন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের বিএনপির

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে নেতাকর্মী-সমর্থক-আন্দোলনকারী...

Photo

জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থা সংস্কার করবে: ডা. শফিকুর রহমান

এফএনএস: জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষাব্যবস্থার সংস্কার...

Photo

নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত