বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ১ ডাকাত নিহত

উচ্চকন্ঠ   09-Sep-2025   60

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অটোরিকশায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা তাকে গণপিটুনি দেয়। গত সোমবার রাতে প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অটোরিকশায় ডাকাতির চেষ্টার সময় জনতা ওই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মো. আয়নাল (৪২)। তিনি আড়াইহাজারের প্রভাকরদি এলাকার মো. মাহির ছেলে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠানে পড়েছিলো জামাতার লাশ

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির লাশ...

Photo

অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে গঠিত: হাইকোর্টের পর্যবেক্ষণ

এফএনএস: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল...

Photo

ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দক্ষ জনশক্তি, দেশ গঠনের মুল ভিত্তি...

Photo

দাখিল পাশ করেই চক্ষু চিকিৎসক, পরামর্শ ফি নেন ৩৫০ টাকা

স্টাফ রিপোর্টার : ঝিকরগাছার প্রত্যন্ত অঞ্চলের নন এমপিও একটি প্রতিষ্ঠান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত